আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সব পোশাক কারখানা খুলছে আজ

সব পোশাক কারখানা খুলছে আজ

রাজধানীর অদূরে আশুলিয়া অঞ্চলে শ্রমিক অসন্তোষ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ রোববার আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে, গতকাল শনিবার অন্তত ৩৬টি কারখানা বন্ধ ছিল।


শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন। বিগত কয়েক দিনের তুলনায় শনিবার কারখানা ভাঙচুর ও অসন্তোষের সমর্থনে মিছিল কম হয়েছে বলেও জানান তিনি।


আশিকুর রহমান তুহিন বলেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। যদিও কিছু কারখানা বন্ধ ছিল, কিন্তু কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি ছিল এবং তারা সক্রিয়ভাবে কাজ করছেন। আশা করছি রোববার থেকে পরিস্থিতি আরো উন্নত হবে এবং সবাই যথাযথভাবে কাজে যোগদান করবে। শ্রমিকদের কোনো দাবি থাকলে তা যথাযথ আইন অনুযায়ী মেনে নেয়া হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে তাতে আমরা সন্তুষ্ট। শনিবার আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আগামী দিনেও তারা একইভাবে কাজ করবেন এবং পোশাক কারখানার কর্মপরিবেশ ফিরে আসবে বলে আমরা আশাবাদী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত