আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যৌ ন হয় রানির অভিযোগে ব্রাজিলের মানবাধিকার বিষয়ক মন্ত্রী বরখাস্ত

যৌ ন হয় রানির অভিযোগে ব্রাজিলের মানবাধিকার বিষয়ক মন্ত্রী  বরখাস্ত

মন্ত্রিসভার এক সদস্যসহ একাধিক নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের মানবাধিকার বিষয়ক মন্ত্রী সিলভিও আলমেইদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর রয়টার্সের।


প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তার (আলমেইদা) বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাকে নিজ পদে বহাল রাখা প্রেসিডেন্টের কাছে সমীচীন মনে হয়নি। পুলিশ তদন্তকাজ শুরু করেছে।’


স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে একজন হচ্ছেন জাতিগত সমতাবিষয়ক মন্ত্রী ও মানবাধিকারকর্মী, আনিয়েলে ফ্র্যাংকো।

এদিকে বরখাস্ত হওয়ার পর একটি বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন আলমেইদা। তিনি বলেছেন, তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট। আর এমনটা করা হয়েছে তার অনুরোধেই।


তিনি আরও বলেছেন, ‘সব তথ্য প্রমাণ প্রকাশ করা হোক। আইনি কাঠামোতেই নিজেকে আমি রক্ষা করতে পারব।’

বরখাস্ত হওয়ার আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন আলমেইদা। সেখানে সব অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ ও ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

অন্যদিকে, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফ্র্যাংকো। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তিনি বলেছেন, ‘আমার ব্যক্তিগত বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হতে আপনাদের অনুরোধ করছি। আর তদন্তের স্বার্থে আমি সবরকম সহায়তা করতে প্রস্তত আছি।’

এর আগে, স্থানীয় বেতার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছিলেন, ‘হয়রানিমূলক অপরাধে জড়িত কেউ সরকারে থাকতে পারবে না।’

ফ্র্যাংকো ও আলমেইদা দু’জনেই প্রেসিডেন্ট সিলভার বর্তমান মেয়াদের শুরু থেকেই আছেন। উভয়েই ব্রাজিলের গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মী হিসেবে সম্মানিত হয়ে থাকেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত