আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জয়ের ২৫০০ কোটি টাকা আত্মসাতের কাগজপত্র থাকায় শফিক রেহমান গ্রেফতার : খালেদা জিয়া

জয়ের ২৫০০ কোটি টাকা আত্মসাতের কাগজপত্র থাকায় শফিক রেহমান গ্রেফতার : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ২৫০০ কোটি টাকা আত্মসাতের কাগজপত্র শফিক রেহমানের কাছে ছিল, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’ আর এই অভিযোগে জয়কে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন খালেদা জিয়া।

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এ দাবি জানান খালেদা জিয়া।

‘গুম-খুন, হয়রানী নির্যাতন বন্ধের’ দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে সমাবেশে যোগ দেন বিএনপি প্রধান।

বিএনপি নেত্রী কারাগারে আটক সাংবাকিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমান মান্নাসহ সকল নেতাকর্মীকে মুক্তির দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আর যদি তাদের মুক্তি না দেন তাহলে প্রধানমন্ত্রীর ছেলে কি যেন নাম…? জয় কে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। তাহলে সমতা আসবে।’

তিনি বলেন, ‘জয়ের ২৫০০ হাজার কোটি টাকা আত্মসাতের কাগজপত্র শফিক রেহমানের কাছে ছিল। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে দুপুর দেড়টার দিকে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শ্রমিক সমাবেশ শুরু হয়। শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত