আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন তসলিমা নাসরিন

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন  তসলিমা নাসরিন

দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসা লেখিকা তসলিমা নাসরিন দেশটিতে থাকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতে বসবাসের অনুমতির মেয়াদ গত জুলাই মাসে শেষ হয়ে গেছে। কিন্তু ভারত সরকার এখনো তা নবায়ন করেনি।


ইন্ডিয়া টুডের সহযোগী চ্যানেল আজতক বাংলাকে নাসরিন বলেন, আমি ভারতে থাকতে পছন্দ করি। কিন্তু প্রায় দেড় মাস হয়ে গেছে আমার রেসিডেন্স পারমিট এখনো নবায়ন করা হয়নি।


তসলিমা নাসরিন সুইডেনের নাগরিকত্ব নিয়ে ২০১১ সাল থেকে ভারতে বসবাস করছেন। তিনি জানান, ভারতে রেসিডেন্স পারমিট নবায়নের বিষয়ে সরকারী কর্মকর্তাদের কাছ থেকে কোনো উত্তরও পাচ্ছেন না।

তার ভাষ্য, ‘আমি জানি না, কার সঙ্গে কথা বলবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কে আমার সঙ্গে যোগাযোগ করবেন? আমি কারও সঙ্গে কথা বলি না। আমি অনলাইনে চেক করি। কিন্তু এখনো কোনো নিশ্চয়তা পাইনি, যা আগে কখনো ঘটেনি।


ভারতে বসবাসের অনুমতি নবায়ন করার পথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা, জানতে চাইলে তসলিমা তা অস্বীকার করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ইতিমধ্যে ভারতে বসবাস করছি। আমি এখানে একজন সুইডিশ নাগরিক হিসেবে থাকি। বাংলাদেশে বর্তমান টালমাটাল পরিস্থিতির আগেই আমার থাকার মেয়াদ ফুরিয়ে গেছে। ২০১৭ সালেও এমন সমস্যা হয়েছিল। কিন্তু সেই সময় সেটি প্রযুক্তিগত সমস্যাই ছিল।

ইন্ডিয়া টুডের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় মৌলবাদের কড়া সমালোচক নাসরিন এখন ভারতে বসবাসের অনুমতি নবায়ন করতে না পেরে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তিনি বলেন, পারমিট না পেলে আমি নিশ্চিত মারা যাব! এখন কোথাও যাওয়ার মতো অবস্থা আমার নেই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত