আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আগামী বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ বাড়ছে

আগামী বাজেটে ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ বাড়ছে

আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটে ঘাটতি ৫ শতাংশই থাকছে। ঘাটতি পূরণে আগামী অর্থবছরে ব্যাংকিং খাত থেকে প্রাথমিকভাবে ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রাক্কলন করা হয়েছে। যা চলতি অর্থবছরে এ খাতের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৬৬ শতাংশ বেশি। 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা। এর মধ্যে দীর্ঘ মেয়াদি ঋণ রয়েছে ২৪ হাজার ১৩২ কোটি টাকা এবং স্বল্প মেয়াদি ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে ১৪ হাজার ৩১৩ কোটি টাকা। অন্যদিকে, আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে ব্যাংক ঋণের ৪৩ হাজার কোটি টাকার মধ্যে দীর্ঘ মেয়াদি ঋণ রয়েছে ২৮ হাজার কোটি টাকা। আর স্বল্প মেয়াদি ঋণ নেওয়া হবে ১৫ হাজার কোটি টাকা।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বাজেটে ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা চলতি অর্থবছরের থেকে বেশি হলেও অস্বাভাবিক নয়। আগামী অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। অতিরিক্ত অর্থের যোগান ব্যাংক ঋণের মাধ্যমে দেওয়ার প্রয়োজন হতে পারে বলে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রাক্কলন করা হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়। প্রয়োজনে কমানো-বাড়ানো হতে পারে।

আগামী অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ নেওয়ার পরিকল্পনা করছে ১৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা ১৫ হাজার কোটি টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এ খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

অর্থমন্ত্রীর নির্দেশনায় এরই মধ্যে ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬ কোটি টাকার একটি বাজেট প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়। যা চলতি বাজেটের চেয়ে ৪৪ হাজার ৯০৬ কোটি টাকা বেশি।  নতুন বছরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। ওই হিসাবে প্রস্তাবিত বাজেটে ঘাটতির প্রক্ষেপণ করা হয়েছে ৯৭ হাজার ২৫৪ কোটি টাকা। জিডিপির অংশ হিসেবে যা ৪ দশমিক ৭ শতাংশ। তবে অনুদানসহ সামগ্রিক ঘাটতি ৫ শতাংশ থাকবে বলে ইতিমধ্যে অনুমান করা হয়েছে।

আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এটি জিডিপির ১২ দশমিক ৮ শতাংশের সমান। এই রাজস্ব আয়ের মধ্যে এনবিআর কর ধরা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। এছাড়া এনবিআর-বহির্ভূত কর আদায়ের লক্ষ্য ধরা হয় ৭ হাজার ২৫০ কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্য নির্ধারণ করা হয় ৩২ হাজার ৩৫০ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরণের প্রণোদনা খাতে সাড়ে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।  পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে চলতি অর্থবছরের সমান অর্থাৎ ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হবে।

নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।  ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটের আকার জিডিপির ১৭ দশমিক ৩ শতাংশের মধ্যে রাখা হয়েছে। মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ শতাংশ।   

 

শেয়ার করুন

পাঠকের মতামত