আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সা জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের সীমান্তে আত্মগোপনের গুঞ্জন

সা জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের সীমান্তে আত্মগোপনের গুঞ্জন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। এমন কি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে।

তবে সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি, পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথবাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন। কেউ কেউ বলছেন, তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন। সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ী উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি। এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন। তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, অসমর্থিত সূত্র থেকে তিনিও এ ধরনের খবর পাচ্ছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে। তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন। তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত।


বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান যুগান্তরকে জানান, এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে। তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। বিষয়টি জানার পরই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এছাড়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মর্মে সোমবার দুপুর থেকে লোক মুখে খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকেও এরকম খবর প্রচার হয়। এ খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি।

জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান সোমবার সন্ধ্যায় বলেন, সীমান্তে কাউকে আটক করা হয়নি। তবে, নজরদারি বাড়ানো হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত