আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলেছে ভারতের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠন

বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলেছে ভারতের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠন

বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠন। শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নরেন্দ্র মোদির কাছে ওই স্মারকলিপি পাঠানো হয়।


এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা- খাগড়াছড়ি, বান্দারবন ও রাঙামাটিতে চাকমা এবং অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা চলছে। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রু ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাজারেরও বেশি বাড়ি-ঘর, ধর্মীয় উপাসনালয়, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। তিন জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা। তবুও উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে। কয়েক দশক আগে ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যে পালিয়ে গিয়েছিলেন চাকমা, ব্রু, কুকি-চিন গোষ্ঠীর অনেক মানুষ। বর্তমান পরিস্থিতিতেও উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে শরণার্থী স্রোত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ অবস্থায় নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে ‘মার্চ ফর আইডেন্টিটি’ আন্দোলন শুরু করেছে চাকমাসহ কয়েকটি গোষ্ঠী। তাদের অভিযোগ, শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাইরে থেকে এসে বসতি গড়া লোকেরা চাকমাদের ওপরে হামলা, জমি দখল এবং দেশছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে। কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন গোষ্ঠীর বাস। ভারত এবং মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলো নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘ দিন ধরেই লড়াই চালাচ্ছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত