আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১

কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১

ইরানের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১তে দাঁড়িয়েছে। আহত আছেন আরও অন্তত ২০ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এই খবর জানিয়েছে।


ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস শহরে স্থানীয় সময় শনিবার রাত নয়টার দিকে মদনজু কোম্পানির এক কয়লার খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।  মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী আখন্দি। 

তিনি আরও জানান, সে সময় খনিতে ৬৯ জন কর্মী কাজ করছিলেন।

দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি জানিয়েছেন। ইরানের ৭৬ শতাংশ কয়লা এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। মদনজু কোম্পানি সহ প্রায় ৮ থেকে ১০টি বড় কোম্পানি এই অঞ্চলে কাজ করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত