আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আওয়ামী লীগ নেতার ঘুষিতে হাসপাতালে ইউএনও

আওয়ামী লীগ নেতার ঘুষিতে হাসপাতালে ইউএনও

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রাকিব হায়দারকে (৪০) জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার তপন কিল-ঘুষি মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শলিয়া এলাকায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের গাড়ি বহরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান পরশুরামের স্থলবন্দর পরিদর্শনের জন্য ফেনী সার্কিট হাউস থেকে পরশুরাম যাচ্ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার তপন মন্ত্রীকে ফেনী-পরশুরাম সড়কের পাশে শলিয়াতে একটি স্কুল উদ্বোধনের জন্যে নামানোর চেষ্টা করেন।

তখন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রাকিব হায়দার বাধা দেন। এতে আওয়ামী লীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রাকিব হায়দার মাথায় আঘাত পেয়েছেন। তাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার তপন জানান, তেমন কিছু ঘটেনি। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত