আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। রোববার (২২ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এ ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতীয় প্রতিনিধির এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।


বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দুই দেশের সম্পর্ক কীভাবে আরও দৃঢ় করা যায়, তা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি। এটা দ্রুত সমাধান হওয়া দরকার, এটাও বলেছি। সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি।


দুই দেশের সিকিউরিটির বিষয় নিয়ে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা এ বিষয়ে সজাগ, চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।

তিনি বলেন, তাদের মূল বক্তব্য বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। নতুন সরকারের সঙ্গে তারা ইতোমধ্যে কথা বলেছে। বিএনপি একটি পলিটিক্যাল পার্টি। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে আরও কীভাবে সুস্থতা, আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায়, সে ব্যাপারটা নিয়েও তারা কাজ করতে আগ্রহী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত