আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার

বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরার একটি বাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয়, সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো.সাইফুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বরাতে এ কর্মকর্তা জানান, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। জব্দ করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন পলাতক সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম।

গোপন তথ্য ছিল, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের একটি বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র মজুদ রয়েছে। সে তথ্যের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়িসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬৫টি একশো ডলারের নোট, ৪১টি ১ হাজার থাই বাথের নোট, ২০টি পাঁচশ দিরহামের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা। এ ছাড়া তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিল। অভিযানে দুটি প্রাইভেটকারও (ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার) জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। অভিযুক্তরা দাবি করেন, উদ্ধারকৃত টাকা, মুদ্রা এবং গাড়ি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত