আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশজুড়ে নাশকতা প্রতিরোধ কমিটি করবে ১৪ দল

দেশজুড়ে নাশকতা প্রতিরোধ কমিটি করবে ১৪ দল

নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সব জেলা, উপজেলা ও পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত যৌথ সভার সূচনা বক্তব্যে এ কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আগামী ৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়।

নাসিম বলেন, ১৪ দল মাঠে ছিল, মাঠে থাকবে। নাশকতা যারা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ঢাকা শহরের পাড়া-মহল্লায় আমরা সমাবেশ করব এবং ১৪ দলের নেতৃত্বে প্রতিরোধী কমিটি গড়ে তুলব। সব নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রধামন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যাচারের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, জয়ের বিরুদ্ধে তিনি যে মিথ্যা অভিযোগ করেছেন, তা তাকে প্রমাণ করতে হবে। সাহস থাকলে আপনি (খালেদা জিয়া) এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করার উদ্দেশ্যেই বিএনপি-জামায়ত দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নাসিম বলেন, যারা নৈরাজ্য করতে ব্যর্থ হয়েছে, তারাই গুপ্ত হত্যার মাধ্যমে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে চায়। এই বিচার হচ্ছে, হবে। অতীতে যেমন ১৪ দল সকল চক্রান্ত মোকাবেলা করেছে। আজকেও বিএনপি-জামায়াত জোটের যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়েই মোকাবেলা করবে।

আগামী ৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশকে সফল করার আহবান জানান তিনি।

রাজধানীর কলাবাগান হত্যার ঘটনায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যার ঘটনার প্রতিবাদে এই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নূরুর রহমান সেলিম, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত