আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর শুনতে চাইবে না: বিএনপি

নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর শুনতে চাইবে না: বিএনপি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার ৭০৩ ইউপির ভোটের পর ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আধ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর বেশি সম্মানের সঙ্গে নেবে না। নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তার যথাযোগ্য পরিচিতি হারিয়ে ফেলে, নির্বাচনে এখন যা ঘটছে তাতে নির্বাচনের পদবঞ্চনা হয়; তাহলে মানুষ নির্বাচনের কথা এরপর শুনতে চাইবে না।’

নজরুল ইসলাম খান বলেন, প্রথম দফা থেকে চার ধাপের ভোট পর্যন্ত নানা অভিযোগ দেয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অবনতি হয়েছে।

‘সেই কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন, জোরজবরদস্তি করে ফল নিজেদের পক্ষে আনা- সবাই অব্যাহত রয়েছে। সিইসিকে আমরা বরাবরের মতো একই কথা বলে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, সিইসির আশ্বাসের পর পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।’

সঠিক নির্বাচনী ব্যবস্থা’ ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বিএনপি কাজ করে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্রকে গ্রহণযোগ্য রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে মানুষ গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে আস্থা স্থাপন করতে পারে। চার ধাপের ভোটের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত দলীয়ভাবে হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স।


শেয়ার করুন

পাঠকের মতামত