আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

তারিক আনামের সঙ্গে কমিটিতে আরও ৪ জন

তারিক আনামের সঙ্গে কমিটিতে আরও ৪ জন

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সংস্কারে গঠিত ‘অন্তর্বর্তীকালীন কমিটি’তে আরও চার শিল্পীকে যুক্ত করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, সাহানা রহমান সুমি, এ কে আজাদ সেতু।


কমিটির প্রধান অভিনেতা তারিক আনাম খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত শিল্পী সংঘের সদস্য ও অন্য শিল্পীদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় যে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমার সঙ্গে আরও চার জনকে যুক্ত করা হয়েছে। বুধবার পূর্ণ কমিটি ঘোষণা করা হয়েছে। দুই একদিনের মধ্যেই হয়ত আমরা আমাদের কার্যক্রম শুরু করব।’


এর আগে, গত ১৮ সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের সংস্কার চেয়ে সব শিল্পীদের সমন্বয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করে সংগঠনে সংস্কার চালানোর পদক্ষেপ নেওয়া হয়।

সংস্কারের মাধ্যমে সংগঠনের নতুন নির্বাচন করা এবং বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়।


এই কমিটি আগামী চার মাস শিল্পীদের কল্যাণে কাজ করবে এবং সংঘের বর্তমান কমিটির সময়সীমা শেষ হলে নির্দিষ্ট একটা সময় দেখে নির্বাচনের ঘোষণা করবে।

অভিনয় শিল্পীদের দাবি গুলো হল- অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসেবে স্বীকৃতি এবং অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নতুন করে রেজিস্ট্রেশন সিস্টেম চালু, তিন ধরনের কোর্সের ভিত্তিতে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের যাত্রা শুরু করা, পেশাদার কার্ডের সুযোগ সুবিধা নিশ্চিত করা, রিফর্মেশন অ্যাক্ট চালু, অভিনয়শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যান্সেলশন চার্জ চালু, নূন্যতম পারিশ্রমিক নির্ধারণ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত