আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে। সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব। আমাদের সবাইকে স্বাস্থ্য পরিচর্যা নিয়েও সচেতন হতে হবে। 


বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলায় মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এ তিনি কথা বলেন।


স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ  দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও আরও নানা রকম সমস্যা দেয়। গনমাধ্যমসহ সমাজের সবাইকে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। 

দেশের ‌বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন। 


এর পূর্বে স্বাস্থ্য উপদেষ্টা শিলমান্দি পরিবারকল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচাল নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত