আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

তাইওয়ান ও চীনের মধ্যকার তাইওয়ান প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ চালিয়েছে জাপান

তাইওয়ান ও চীনের মধ্যকার তাইওয়ান প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ চালিয়েছে জাপান

প্রথমবারের মতো তাইওয়ান ও চীনের মধ্যকার তাইওয়ান প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ চালিয়েছে জাপান। জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জেএস সাজানামি বুধবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রণালি অতিক্রম করে। জাপানের গণমাধ্যমে একথা জানানো হয়েছে।


জাপানি মন্ত্রীদের বরাত দিয়ে বিবিসি জানায়, জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে।


তাইওয়ান প্রণালিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

তবে জাপান, তাইওয়ান বা চীন কেউই এই প্রণালি পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালি অতিক্রম করার সময় এটিকে পর্যবেক্ষণে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে চীনা সামরিক বাহিনী।

তাছাড়া, ১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালিতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা টহল বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয়ই বলেছে যে, এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্যিক সমুদ্রপথ। এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবধরনের নৌ জাহাজের জন্য উন্মুক্ত। তবে প্রণালীর সার্বভৌমত্ব ও এখতিয়ার দাবি করা বেইজিং এর সঙ্গে একমত নয়।

কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরই ছিল একমাত্র বিদেশি নৌবাহিনী যারা নিয়মিত এই প্রণালি অতিক্রম করত। তবে সম্প্রতি এর সঙ্গে যোগ দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ফ্রান্স।

দুই সপ্তাহ আগে জার্মানি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এই প্রণালি দিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ চালিয়েছে।

চীনের সামরিক বাহিনী ১৩ সেপ্টেম্বর এই প্রণালী দিয়ে যাত্রা করে জার্মানির বিরুদ্ধে নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর অভিযোগ করেছে। তবে বার্লিন বলেছে, তারা আন্তর্জাতিক মান অনুসারে কাজ করেছে। গত ২২ বছরের মধ্যে এই প্রথম কোনও জার্মান নৌযান এই প্রণালি অতিক্রম করেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত