আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

‘দেশে মুক্তচিন্তা ও ভোটের অধিকার নেই’

‘দেশে মুক্তচিন্তা ও ভোটের অধিকার নেই’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের মুক্তচিন্তা কিংবা ভোটের অধিকার নেই।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সাংবিধানিক ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে আজকে যেটা চলছে, ভিন্ন পথের কোনো সুযোগ নেই, ভিন্ন মতের কোনো সুযোগ নেই। আজকে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না বাংলাদেশের মানুষ। আজকে বাংলাদেশের মানুষ ভিন্নপথ, ভিন্নমতে যেতে পারছে না। যখনই যাচ্ছে, তার ওপর নেমে আসছে নিপীড়ন-নির্যাতন।’

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, “বিশ্বকবির এই দর্শনের সঙ্গে আমাদের দেশের বাস্তবতার ফারাক অনেক। কবির চিন্তা-চেতনা ও দর্শন থেকে আমরা দূরে সরে গেছি।”

বিএনপি নেতা বলেন, “বিশ্বায়নের এই যুগে বিশ্বকবির দর্শনে আমাদের মুক্তি আসতে পারে। এ জন্য কবির চেতনাকে আমাদের সবাইকে উপলব্ধিতে আনতে হবে।”

সংগঠনের সভাপতি সাবেক সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী নাট্যকার কাবেরী বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, সাংবিধানিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত