আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত সফরে ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় ঘুরে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে তাকে স্বাগত জানানোর পর এবার বিদায় জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস।


শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে ফলপ্রসূ সফর শেষে আজ সন্ধ্যায় দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে বিদায় জানান।

এর আগে ইসলামাবাদ হয়ে দুপুরের দিকে বিমানবন্দরে অবতরণ করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় আনোয়ার ইব্রাহিমকে ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে তাকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানান প্রধান উপদেষ্টা। সেখা‌নে সং‌ক্ষিপ্ত বৈঠকের প‌র ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠকে বসেন তারা।


বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত