আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ

খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ

বরগুনার তালতলীতে জাফরুল হাসান (সুমন) নামের যুবলীগের এক নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিএনপির কর্মীকে মারধরের মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


রোববার (৬ অক্টোবর) রাতে তালতলী শহরের পশ্চিম মাথায় মুক্তিযোদ্ধা সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে জাফরুল হাসানকে মারধর করা হয়। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


জাফরুল হাসান তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাবা মোসলেম আলী হাওলাদার তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। মোসলেম আলী হাওলাদার অভিযোগ করেন, তালতলী শহরের উজ্জ্বল চত্বর থেকে মোটরসাইকেলে করে সুমন (জাফরুল) বাড়ির উদ্দেশে রওনা হয়। তখন বিএনপি নেতা শহিদুল হকের ছেলেসহ আরও ৭ থেকে ৮ জন মারধর শুরু করেন। তারা তাকে শহিদুল ইসলামের বাসার সামনে নিয়ে যান। সেখানে তাকে বেধড়ক মারধর ও জুতাপেটা করা হয়। মারধরের সময় শহিদুল হক সেখানে উপস্থিত ছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমার ছেলেকে মারধর করেছে।

শহিদুল হক তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি দাবি করেছেন জাফরুলকে মারধর করার সঙ্গে তিনি জড়িত নন। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর বিএনপির দুজন কর্মীকে হাতুড়িপেটা করার সময় সুমন উপস্থিত ছিলেন। মারধরের প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় স্থানীয় জনতা ধরে তাকে পুলিশে সোপর্দ করেছে। যাদের হাতুড়িপেটা করা হয়েছে, তারা সুমনকে পুলিশে সোপর্দ করেছে।


তালতলী থানার ওসি কালাম খান বলেন, বিএনপি নেতাদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ শহরের মুক্তিযোদ্ধা এলাকা থেকে জাফরুল হাসান নামের এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৩০ সেপ্টেম্বর তালতলীতে একটি মারধরের ঘটনায় দুলাল নামের এক ব্যক্তি মামলা করেছিলেন। ওই মামলায় জাফরুলকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, তালতলীতে একটি মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটা দুঃখজনক। এ রকম আচরণ করলে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি আমি মৌখিকভাবে কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। জেলা কমিটি না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত