আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পঞ্চগড়ে ঘুমন্ত শিশুর হাতে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পঞ্চগড়ে ঘুমন্ত শিশুর হাতে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছিল শিশু মন্দিরা রানী (৮) । রাতে হঠাৎ শিশুটির চিৎকার শুনে মা–বাবা দৌড়ে গিয়ে দেখেন, শিশুটির বাঁ হাতের আঙুলে কামড়ে ধরে আছে কালো রঙের একটি সাপ। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাপটিকে ধরতে পারলেও হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার গভীর রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী ধামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মন্দিরা রানী ওই এলাকার কৃষক প্রসন্ন কুমার বর্মণ ও ইতি রানী দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

শিশুটির স্বজনদের বরাত দিয়ে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন ওরফে নজিবুল বলেন, গতকাল রাত ১১টার দিকে বিছানায় ঘুমাচ্ছিল শিশুটি। হঠাৎ তার চিৎকার শুনে ছুটে যান মা–বাবা। ঘরে আলো জ্বালিয়ে দেখেন, শিশুটির বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে একটি সাপ কামড়ে ধরেছে। লোকজনের উপস্থিতি টের পেয়েও সাপটি পালাচ্ছিল না। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাপটিকে ধরে বস্তাবন্দী করেন। পরে শিশুটির হাত বেঁধে ওঝাকে খবর দেন পরিবারের লোকজন। রাতে দুজন ওঝা বেশ কিছুক্ষণ চেষ্টা করেও বিষ নামাতে পারেননি।

জসিম উদ্দিন বলেন, পরে শিশুটির অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। সঙ্গে সাপটিকেও নেন। দিবাগত রাত তিনটার পর হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়। পরে সাপসহ শিশুটির লাশ বাড়িতে ফেরত আনেন স্বজনেরা। খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আটোয়ারী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটির লাশ দাহ করার সময় স্থানীয় লোকজন সাপটিকে মেরে ফেলেছেন বলে জানান ওই ইউপি সদস্য।

আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিছানায় ঘুমিয়ে থাকা শিশুটিকে সাপ কামড় দেওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। সকালে লাশ দাহ করার সময় সাপটি মেরে ফেলেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত