আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভয়ংকর খবর আমাদের জন্য অপেক্ষা করছে: রুমিন ফারহানা

ভয়ংকর খবর আমাদের জন্য অপেক্ষা করছে: রুমিন ফারহানা

সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন- ‘চট করে ঢুকে যাব, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ শি ওয়াজ নট রং (তিনি ভুল বলেননি)। সংবিধান অনুযায়ী এখনো সে প্রধানমন্ত্রী।


মঙ্গলবার (৮ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে অনুষ্ঠিত ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক এক আলোচনায় আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা

বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই? যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কী করে? যদি সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ংকর খবর আমাদের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনো প্রধানমন্ত্রী। সংবিধানের ৫৭(ই) অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগপর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। এছাড়া ধর্ম রাষ্ট্রকে অপব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে, রাষ্ট্র তার নিজের প্রয়োজনে, সব অপকর্মের সাফাই হিসেবে ধর্মকে সামনে আনে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।


রুমিন ফারহানা বলেন, ব্যক্তিগত জীবনে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমি এমন একটা পরিবারের সন্তান যেখানে ছয় ওয়াক্ত নামাজ পড়া হয়। তাহাজ্জুদ এমনভাবে পড়া হতো যেন ওটা ম্যান্ডাটোরি। আমার পিতা যিনি নিজেও ৬ ওয়াক্ত নামাজ পড়তেন যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো তখন বলেছেন দলের নামের সঙ্গে মুসলিম শব্দ থাকে তাহলে আমি এই দলের সঙ্গে থাকব না। কারণ রাষ্ট্রের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে রাষ্ট্র একাকার হতে পারে না।

তিনি বলেন, আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিনই রাষ্ট্রের সঙ্গে ধর্মকে, রাজনীতির সঙ্গে ধর্মকে আল্লাহর ওয়াস্তে মিলাইয়েন না।


মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে তিনি বলেন, সংবিধানের ২(ক) ধারায় বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। একই সংবিধানের ৮নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি বলা আছে তার একটি হলো গণতন্ত্র, একটি সমাজতন্ত্র, একটি ধর্মনিরপেক্ষতা ও একটি জাতীয়তাবাদ। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে আপনি কী করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি করলেন?

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এ সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। এই সংবিধান কি আবারো সংশোধিত হবে নাকি আবার নতুন করে একটা সংবিধান আমরা লিখব সেটা নিয়ে গণভোট হতে পারে।

বিগত সময়ে সংবিধানের সংশোধনীগুলোর সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের জন্মের পর থেকে ২০২৩ পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে প্রত্যেকটা সংশোধনী যখন যে সরকার যখন ক্ষমতায় ছিল সে তার ক্ষমতাকে নিষ্কণ্টক করতে এই সংশোধনী করেছে। রাষ্ট্রের পুরো কাঠামোকে ভেঙে দিয়েছে চতুর্থ সংশোধনী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত