আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি প্রয়োজন

দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি  প্রয়োজন

দুর্নীতি দেশের প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গঠন করা অর্থনৈতিক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের ভেতরে যারা দুর্নীতি করেছেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না।


বুধবার (৯ অক্টোবর) রাজশাহীর একটি হোটেলের দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত জনশুনানিতে তিনি এই মন্তব্য করেন।


জনশুনানিতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নের জন্য বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। এতে অংশ নিয়ে রাজশাহীর বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকেরা দেশজুড়ে অর্থনৈতিক অনিয়ম, মেগা প্রকল্প, অপ্রয়োজনীয় ফ্লাইওভার, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিটি করপোরেশন এবং ওয়াসার মতো সংস্থার নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা লক্ষ্য করেছি, কিভাবে সচিবরা ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা রাজনীতিবিদে পরিণত হয়েছেন। অনেকে মনে করেন, শুধুমাত্র ব্যবসায়ীরাই রাজনীতিতে আসেননি, বরং রাজনীতিবিদরাও ব্যবসায় জড়িয়ে গেছেন।


তিনি বলেন, ‘বিগত সময়ে রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছে। যাদের আইন প্রণয়ন করার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়েছে। যাদের আইনের সুরক্ষা দেওয়ার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়েছে। যারা আইন প্রয়োগ করার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়েছে। এই বুহগ্রাসী দুর্নীতি আমরা যদি দূর করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনাই কার্যকারী হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনাগুলো কার্যকর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দেশের ভেতরে যারা দুর্নীতিতে জড়িত তাদেরও কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। যদি তাদের দৃশ্যমান শাস্তি না হয়, তাহলে দুর্নীতি বন্ধ হবে না, আমাদের নীতি ও মূল্যবোধভিত্তিক যে সমাজের স্বপ্ন দেখছি, তা দুর্বল হয়ে পড়বে।

জনশুনানি সঞ্চালনায় ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিন, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ কে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ম তামিম ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত