আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ শুরু করেছে তদন্ত কমিশন

শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ শুরু করেছে তদন্ত কমিশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত সাড়ে পনেরো বছরে শিক্ষার্থীদের ওপর হওয়া জুলুম, অন্যায় ও নির্যাতনের বিচার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এর মাধ্যমে শুরু হয়েছে প্রথম ধাপের অভিযোগ গ্রহণ প্রক্রিয়া। প্রথম ধাপে শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করা হবে।


অভিযোগপত্রে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, ইভটিজিং, গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন। শিক্ষার্থীদের অভিযোগ জমা দেওয়ার জন্য আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে।


অভিযোগ গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তদন্ত কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (৯ অক্টোবর) বাকৃবি সাংবাদিক সমিতির সাথে এক মত বিনিময় সভায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সভায় তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন ফর্ম পূরণ, অথবা অভিযোগপত্রের ফর্ম ডাউনলোড করে হাতে পূরণ করে প্রশাসন ভবন, ছাত্র বিষয়ক বিভাগ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দিতে পারবেন। তদন্ত কমিটি শিক্ষার্থীদের পরিচয় এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছে।


সভায় অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে অপরাধগুলোর বিচার সম্ভব, সেগুলো করার চেষ্টা করা হবে। তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সকল প্রতিকূলতা মেনে নিতে প্রস্তুত আছেন।

সভায় তদন্ত কমিটির সভাপতি ও এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান বলেন, 'শিক্ষার্থীদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকল ধরনের প্রতিকূলতা আমরা মেনে নিতে রাজি আছি।'
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে বিগত সাড়ে পনেরো বছরে সংঘঠিত দুর্নীতি ও অন্যায় কার্যক্রমের তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত