আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মোদির দেওয়া সেই সোনার মুকুট নিয়ে গেলো চোর

মোদির দেওয়া সেই সোনার মুকুট নিয়ে গেলো চোর

সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার সোনার মুকুটটি চুরি হয়েছে।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছেন, তবে পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।


২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী মোদি যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিতে গিয়ে মা কালীর প্রতিমায় সোনার মুকুট পরিয়ে দেন। চুরির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা রানি সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি চলে যান। এরপর ঘটনার সময় মন্দিরে রেখা সরকারসহ অন্যান্য ভক্তরা উপস্থিত ছিলেন।


সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৪-২৫ বছরের এক যুবক দুপুর ২টা ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে কালী প্রতিমার পেছনে দাঁড়িয়ে মুকুটটি খুলে নিয়ে চলে যায়। স্থানীয়রা মনে করছেন, যুবকটি পরিকল্পিতভাবে কাজটি করেছেন।

শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মা কালীর ৫১ পীঠের একটি।

পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি জানিয়েছেন, তিনি মন্দিরে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার আগে রেখা রানিকে পরিচ্ছন্নতার নির্দেশনা দেন। খবর পেয়ে তিনি জানান, মুকুট চুরির বিষয়টি তাকে দর্শনার্থীদের মাধ্যমে জানানো হয়।

স্থানীয়রা পুরোহিতের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে এক যুবককে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটক করতে অভিযান চলছে।

শ্যামনগর থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত