আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

জাল সনদে চাকরি হারাচ্ছেন ১৯ শিক্ষক

জাল সনদে চাকরি হারাচ্ছেন ১৯ শিক্ষক

নিবন্ধন সনদ জাল হওয়ায় চাকরি হারাচ্ছেন নাটোরের ১৯ কলেজ শিক্ষক। এসব শিক্ষকদের মধ্যে এমপিওভুক্ত ৭ শিক্ষকের বেতন বন্ধের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে নেওয়া সরকারি বেতন ভাতার টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। 


গত ১ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সারা দেশের বিভিন্ন কলেজে চাকরিরত জাল সনদধারী ২০২ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় নাটোর জেলার ১৯ শিক্ষক রয়েছেন। ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাস।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৩৬৪৪ নম্বর স্মারকে প্রকাশিত ওই তালিকা ঘেঁটে দেখা গেছে, নাটোর জেলার ৭টি কলেজের ১৯ শিক্ষক জাল নিবন্ধন সনদের এই তালিকায় রয়েছেন। এর মধ্যে জাল সনদধারী ৯ শিক্ষক রয়েছেন বড়াইগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজে। এই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. ফয়সাল আলী, একই বিষয়ের কে এম জিল্লুর রহমান ও তানজিয়া সুলতানা, দর্শন বিষয়ের তপতি সরকার, ব্যবস্থাপনা বিষয়ের মো. আলী হাসান, একই বিষয়ের সেলিম রেজা, হিসাব বিজ্ঞানের মোছা. তাসলিমা খাতুন, বাংলার মোছা. মর্শেদা খাতুন, সমাজ বিজ্ঞানের নিরঞ্জন কুমার। এছাড়া নাটোর সিটি কলেজে জাল সনদধারী সমাজ বিজ্ঞানের মো. জয়নাল আবেদিন, বাগাতিপাড়া লোকমানপুর মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নার্গিস খাতুন, পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অর্থায়ন ও ব্যাংকবীমার দিপক কুমার শিল রয়েছেন। এসব শিক্ষক এখনো এমপিওভুক্ত হননি।

এদিকে চার কলেজের জাল নিবন্ধন সনদধারী ৭ শিক্ষক এমপিওভুক্ত আছেন। এদের মধ্যে নাটোর সিটি কলেজের সাচিবিক বিদ্যার প্রভাষক মোছা. তাবাসসুম শাহনাজ আজমী ১০১০০৪৫১ নম্বর ইনডেক্সে অবৈধভাবে ৬ লাখ ৫৮ হাজার ৪২৫ টাকা, ইংরেজির আকরামুল ইসলাম ৩০৭৮৩০১ নম্বর ইনডেক্সে ৮ লাখ ৩৪ হাজার ৭৪৫, কম্পিউটার অপারেটরের মাসুদ আহম্মেদ ৩০৭৮০৯৬ ইনডেক্সে ৮ লাখ ৮৫ হাজার ৯৪৫, পদার্থ বিজ্ঞানের আব্দুল খালেক ৩০৭৮০৯৪ ইনডেক্সে ৮ লাখ ৮৫ হাজার ৯৪৫, গুরুদাসপুরের বিলচলন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার অপারেটরের মোছা. জোবায়রা খাতুন ১৩২৫০৬৪৯ নম্বর ইনডেক্সে ৮ লাখ ২০ হাজার ৮০০, বাগাতিপাড়ার পাঁকা মহাবিদ্যালয়ের কম্পিউটারের মোছা. আশরাফুন্নেছা খাতুন ৩০৮৪৯৮৪ নম্বর ইনডেক্সে ৪ লাখ ২১ হাজার ২৫, লালপুরের বিলমারিয়া মহাবিদ্যালয়ের সাচিবিক বিদ্যার প্রভাষক আব্দুল গণি ৮৪৭১৪২ নম্বর ইনডেক্সে ১৭ লাখ ৪৩ হাজার ৩৯২ টাকা সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাস (কলেজ-৩) ইত্তেফাককে বলেন, প্রকাশিত ওই তালিকায় শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে পত্র ইস্যুর ১০ কর্মদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ৭ দফা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের এমপিও বন্ধ করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই চারটি কলেজের অভিযুক্ত ইনডেক্সেধারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এসব কলেজের বেশ কয়েকজন শিক্ষক ইত্তেফাককে বলেন, এর আগেও জাল নিবন্ধন সনদের বিষয়ে তোরজোর হয়েছে। এ কারণে বছর খানেক আগে অভিযুক্ত শিক্ষকরা উচ্চ আদালতে রিট করে রায়ও পেয়েছেন। তবুও শিক্ষা মন্ত্রণালয়ের জাল সনদের তালিকায় এসব শিক্ষকের নাম এসেছে। 

মোবাইল ফোন না ধরায় নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও বিলমারিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি। তবে পাঁকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাকিফা খাতুন বলেন, তিনি লোক মুখে জাল সনদের কথা শুনেছেন, কিন্তু চিঠি পাননি। 

বিল চলন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান ইত্তেফাককে বলেন, জাল সনদের কারণে তার কলেজের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বছর খানেক আগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ের কারণে ওই শিক্ষককে চাকুরিতে বহাল রাখা হয়েছে।

নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান ইত্তেফাককে বলেন, জাল নিবন্ধনের বিষয়ে কোনো চিঠি তিনি পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত