আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নিরাপত্তা দিতে এসে মদপানে অসুস্থ দুই আনসার সদস্য

নিরাপত্তা দিতে এসে মদপানে অসুস্থ দুই আনসার সদস্য

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে ঝিকিড়া মহল্লার ভবানী মন্দিরে দুর্গাপুজায় নিরাপত্তার দায়িত্বে থানা দুই আনসার সদস্যের মদ পান করে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে তাদের সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়।


অসুস্থ আনসার সদস্য হলেন আলামিন হোসেন (৪০) ও মনিরুল ইসলাম (৩৫)। শুক্রবার (১১ অক্টোবর) দুর্গাপূজার মহাষ্টমীর দিন গভীর রাতে তারা মন্দির অঙ্গনে মদ পান করেন। 


ভবানী মন্দিরের দুর্গা পূজা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আতশ সাহা জানান, শুক্রবার রাত আড়াইটার সময় দায়িত্বরত ওই দুই আনসার সদস্য মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আমি পূজা কমিটির অপর সদস্যদের ডেকে এই দুই আনসার সদস্যকে হাসপাতালে ভর্তি করাই। তিনি আরও জানান, এই দুই আনসার সদস্য মদ পান করে মন্দিরের পবিত্রতা নষ্ট করেছেন। তিনি এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।

উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ জানান, ইতোপূর্বে দুর্গাপূজার সময় এই ধরনের গর্হিত কাজ কখনো হয়নি। আলামিন ও মনিরুলের পূজা মণ্ডপ অঙ্গনে মদ খাওয়ার বিষয়টি হিন্দু সম্প্রদায়কে মর্মাহত করেছে। তিনি এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির জানান, তারা ইতোমধ্যেই উক্ত মন্দির অঙ্গনে গিয়ে তদন্ত শুরু করেছেন। রোববার দেবী বিসর্জনের পর এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত