আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

চিত্রনায়ক শাকিবের স্বপ্ন পূরণ

চিত্রনায়ক শাকিবের স্বপ্ন পূরণ

বিপিএলের গেল কয়েক আসরের মতো এবারের আসরেও পরিবর্তন হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা। আর এবারের ঢাকার মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজেদের দল সাজাতে গতকাল তিনি উপস্থিত ছিলেন ড্রাফটেও। যেখানে বেশ কিছু তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছেন।


তাদের মধ্যে অন্যতম টাইগার কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে। এছাড়া ড্রাফট থেকে সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধর মতো পারফরমার ক্রিকেটারদের দলে নিয়েছেন। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে জনসন চার্লস, স্টিভেন এসকেনজাই, আমির হামজা হোটাক ও সাইম আইয়ুবকে দলে নিয়েছে।


সব মিলিয়ে ড্রাফট থেকে ১০ জন এবং সরাসরি চুক্তিতে ৬ জন, মোট ১৬ জন ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। পরে ড্রাফট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ক্রিকেটে যুক্ত হওয়ার মধ্য দিয়ে স্বপ্ন পূরণের কথা। বলেন, 'আজকে আমার জীবনের নতুন এক অধ্যায়ের পথচলা শুরু হলো। আমি সবসময় চেয়েছি বল যা আমার স্বপ্ন ছিল এটা যে সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায়, কীভাবে একসঙ্গে চলতে পারে। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে এক মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় ঢাকা ক্যাপিটালস ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। তাদের উত্তেজনা দেখে আমরাও আমাদের আবেগ-অনুভূতি আর ধরে রাখতে পারছি না।'

প্রথম বারের মতো বিপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ খুশি এই চিত্র নায়ক। তবে শাকিবের কাছে মনে হয় তার থেকেও তার দল নিয়ে নিয়ে বেশি খুশি দেশবাসী, এর কারণও অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি। বলেন 'আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আজ সত্যি একটা আনন্দের দিন আমার জন্য আমাদের ঢাকা ক্যাপিটালসের সবার জন্য। তবে দল নিয়ে আমরা যতটা আনন্দিত আমার মনে হচ্ছে তার থেকেও বেশি আনন্দিত দেশের মানুষ। কারণ আমরা যখন ড্রাফটে ছিলাম তখন ভাবছিলাম কী হবে, কাকে নেব-এ নিয়ে সমীকরণ মিলাচ্ছিলাম আর গণমাধ্যমে খবর প্রকাশ পায় (দলে নেওয়া খেলোয়াড়দের নিয়ে) তা নিয়ে মানুষদের যে উচ্ছ্বাস দেখেছি আমার মনে হয় বিপিএল প্রথম যেমন দেখেছিলাম যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম ঠিক সেই রকমই একটা অনুভূতি দেখছি সকলের মাঝে।'


একমাত্র ঢাকাই একমাত্র দল যা প্রতি আসরেই পরিবর্তন হয় মালিকানা তার সঙ্গে পরিবর্তন হয় দলের নামও। তবে এবার শাকিবরা এসেছেন লম্বা পরিকল্পনা নিয়ে বলেন, 'আগের কথা আমরা জানি না তবে আমরা সবাই এখানে চলে যেতে আসিনি এসেছি থাকতে। ইনশা আল্লাহ এখানে থাকব, একসঙ্গে কাজ (ক্রিকেট উন্নয়নে) করব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত