আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রতারণা ছাড়া কিছুই নয়'

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রতারণা ছাড়া কিছুই নয়'

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতির সঙ্গে বিচারিক প্রতারণা করেছেন অসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ ব্যবস্থা বাতিল, বিচার বিভাগীয় প্রতারণা ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বুধবার (১৬ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, ওই রিভিউ আবেদন রোববার শুনানি হবে। 

এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি ৮০০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে আবেদনটি জমা দেওয়া হয়। রিভিউ আবেদনকারী আরও চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যদিও ১০ম এবং ১১তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেওয়া হয়েছিল। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তড়িঘড়ি করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আওয়ামী লীগ সরকার। যদিও পরে পূর্ণাঙ্গ রায়ে দুই মেয়াদে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বাদ দেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত