আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ড. কামাল হোসেনরা

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ড. কামাল হোসেনরা

চতুর্থ দফায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসতে ড. কামাল হোসেনের নেতৃত্বে যমুনায় পৌঁছেছে গণফোরামের ৯ সদস্যের দল। শনিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।  


এদিন আরও ছয় দল ও জোট প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবেন। এগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল।


এর মধ্যে লিবারেল ডেমেক্রাটিক পার্টির সংলাপ হবে বেলা সাড়ে ৩টায়, বিকেল ৪টায় জাতীয় মুক্তি কাউন্সিল, বিকেল সাড়ে ৪টায় ১২ দলীয় জোট, বিকেল ৫টায় জাতীয়তাবাদী সমমনা দল, বিকেল সাড়ে ৫টায় এনডিএম, লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য, সন্ধ্যা ৬টায় জাতীয় সমাজতান্ত্রিক দল(আ-প্র), সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় পার্টির (আন্দালিব) সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ সংলাপে প্রাধান্য পাবে নির্বাচনকেন্দ্রিক সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ। এ ইস্যুতে তারা সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেবেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসন থেকে আওয়ামী লীগের দোসরদের সরানো, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার প্রসঙ্গে তাদের বক্তব্য তুলে ধরবেন।


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটকে সংলাপে ডাকা হবে না। এছাড়া সংলাপের জন্য জাতীয় পার্টিকে (জাপা) এখনও আমন্ত্রণ জানানো হয়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্রদের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত