আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

হাসিনার ফেরা না ফেরা নির্ভর করছে ভারতের উপর

হাসিনার ফেরা না ফেরা নির্ভর করছে ভারতের উপর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করে, পরোয়ানা জারি করে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও হাসিনার ফেরা, না ফেরার বিষয়টি অনেকাংশেই নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর।


সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ঘোষণা দেন।


ওইদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একজন সাংবাদিক বিষয়টি নিয়ে দেশটির অবস্থান জানতে চান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনো আছেন, থাকবেন।

বিশ্লেষকরা বলছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, হাসিনার ব্যাপারে ভারতের অবস্থানের তেমন পরিবর্তন হয়নি। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চাইলেই ভারত তাকে ফিরিয়ে দেবে- তা নাও হতে পারে।


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, চুক্তি অনুযায়ী আইনগতভাবে ভারতের কাছে বাংলাদেশ অনুরোধ করতেই পারে। কিন্তু এখানে ভারতেরও রাজনৈতিক বোঝাপড়ার অনেক বিষয় আছে। এখানে ভারত সরকার না চাইলে কিছুই হবে না। আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু ভারত সরকার যদি না চায় তাহলে তাকে (হাসিনা) ফেরত আনা সম্ভব নয়। তারা তো স্পষ্ট করে বলেছে, সে এখানেই আছে, এখানেই থাকবে। তাকে ফেরত দেওয়া, না দেওয়ার বিষয়ে বল পুরোপুরি ভারতের কোর্টে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে নিশ্চয়ই শেখ হাসিনার নিজেরও একটা সিদ্ধান্ত আছে। সেটা তো এখনো কেউ জানে না। যেহেতু তাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, সবকিছু আসলে ভারতের ওপরই নির্ভর করবে। বিষয়টা অনেকটা কানাডায় আশ্রয় নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর মতো। কানাডা তাকে ফেরত দিতে চাচ্ছে না। এ ক্ষেত্রে কিছু করারও নেই। এখানেও বিষয়টা অনেকটা তেমন। যতক্ষণ ভারত না চাইবে, ততক্ষণ সম্ভব নয়। আমাদের সরকার তো চেষ্টা করবেই। চেষ্টা দেখাতেও হবে। সরকার যদি কিছু না করে, সেটাও একটা রাজনৈতিক বিষয় হয়ে যাবে, যে সরকার কিছুই করছে না।

কূটনীতি বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আমরা তাকে ফেরত আনার অনুরোধ করতেই পারি। কিন্তু সেটা রাখা হবে কি হবে না সেটা ভারতীয় এবং তার নিজের (শেখ হাসিনার) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শেখ হাসিনা যদি মনে করেন তিনি দেশে এসে আইনি প্রক্রিয়া মোকাবিলা করবেন কিংবা যদি চান যে তিনি ভারতেই থাকবেন, তাহলে ভারত সরকারের সহায়তা চাইবেন। আইন অনুযায়ী আইনি প্রক্রিয়া চলবে। আমাদের দিক থেকে ভারতের কাছে যতটুকু আইনি সহায়তা পাওয়া দরকার, সে ব্যাপারে তাদের কাছে অনুরোধ করা হবে। তবে এখানে দুটি বিষয় আছে- শেখ হাসিনার নিজের মতামত এবং এ ব্যাপারে ভারত সরকারের অবস্থান এবং এই দুইটা বিষয় এখনো অনিশ্চিত। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হবে। কিন্তু এরপর কী হবে সেটা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই আমাদের অপেক্ষা করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত