আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

শেখ রাসেলের ৬১তম জন্মদিন উদযাপন

শেখ রাসেলের ৬১তম জন্মদিন উদযাপন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে অস্ট্রিয়া আওয়ামী লীগ ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, শফিকুর রহমান বাবুল, বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আরিফ রশিদ, মোহাম্মদ আলী মাতাব্বর প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, 'স্বপ্নপূরণের বয়স ছোঁয়ার আগেই শেখ রাসেলকে পাড়ি জমাতে হয়েছে পরপারে। ষড়যন্ত্রকারীদের নির্মম বুলেট বিদ্ধ করেছিল তাঁকে।
দেশ আজ ষড়যন্ত্রকারীদের কবলে। এক অপশক্তি চেপে বসেছে। তারা সব ইতিহাস-ঐতিহ্য মুছে ফেলতে চায়। বাঙালির গর্বিত সব অর্জন উড়িয়ে দিতে চায় তারা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বাঙালির ইতিহাসের অংশ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। মুছে দিতে চায় ৫২, ৬২, ৬৫, ৬৯ থেকে শুরু একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধান বাতিল করে দিতে চায় তারা। এই অপশক্তির বিরুদ্ধে নতুন যুদ্ধে নেতৃত্ব দিতে আজকের দিনে শেখ রাসেলকে বড় প্রয়োজন ছিল।'
খন্দকার হাফিজুর নাসিম বলেন, 'শিশু রাসেলের কি অপরাধ ছিল, সে বেঁচে থাকলে হয়ত আজ বাংলাদেশের নেতৃত্ব দিতো।'

অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটা হয় এবং শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত