আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘সরকারের ওঠা বসা ভারতের গোয়েন্দাদের সঙ্গে’

‘সরকারের ওঠা বসা ভারতের গোয়েন্দাদের সঙ্গে’

ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীলদের ওঠা বসা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

রোববার দুপুরে রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা) আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ স্মরণে এবং পানি আগ্রাসনের প্রতিবাদে এর আয়োজন করা হয়।

 হান্নান শাহ বলেন, ‘ভারতের গোয়েন্দা সংস্থার লোকজনের সঙ্গে সরকারের লোকজনের যোগযোগ আছে। এটি শতভাগ সত্য।’

 ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশেরই সর্ম্পক ভালো না। শুধু বাংলাদেশের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক আছে। কী কারণে সম্পর্ক আছে তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদ-নদীর পানি শুকিয়ে গেছে।’

 তিনি বলেন, ‘দেশের কিছু দালালের কারণে আমরা পানির অধিকার বঞ্চিত হচ্ছি। এ সরকার আমাদের অধিকার রক্ষায় কাজ করবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘৬১৬টি গার্মেন্টস কারখানা বন্ধ। ৩১৪টি বন্ধ হওয়ার পথে। এতে কত লোক বেকার হয়ে পড়ছে। আরো কত লোক বেকার হবে। এই যদি হয় উন্নয়নের নমুনা। এ সরকার শুধু মুখে মুখে উন্নয়নের কথা বলে।’

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাগপার সহসভাপতি আবু মোজ্জাফফর মোহাম্মদ আনাছ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জাগপার সাংগঠনিক সম্পাদক ও মজদুর লীগের সভাপতি শেখ জামাল উদ্দিন।

শেয়ার করুন

পাঠকের মতামত