আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে: সালাহ উদ্দিন

সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে: সালাহ উদ্দিন

দেশে অনেক রকমের সাংবিধানিক সংকট তৈরি করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সাংবিধানিক সংকট সামনে রেখে পতিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতেও বলেছেন তিনি।


রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। 


বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ বলেন, আজ অনেক রকমের সাংবিধানিক সংকট তৈরি করার পাঁয়তারা চলছে। সাংবিধানিক সংকট যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পেছনে কী শক্তি আছে, সেটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে। তার ফলাফল কী হবে, তা বিশ্লেষণ করতে হবে।

বিপ্লবের ফসল ছিনতাই হয়ে যায় কি না, সেটা চিন্তা করতে হবে বলেও মনে করেন সালাহ উদ্দিন। তিনি বলেন, যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয়, যাতে আমাদের সাংবিধানিক কোনো সংকট শুরু না হয়ে যায় এবং সেই সাংবিধানিক সংকট সামনে রেখে ফ্যাসিবাদ ও পতিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।


বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। আমাদের কোনো বক্তব্য ক্রিয়া–প্রতিক্রিয়া নেই। এটা যাঁরা করেছেন, আপনারা সারা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন, কীভাবে তাঁরা প্রশংসিত হয়েছেন। প্রক্রিয়া কী হলো, সেটা নিয়ে আলোচনা করা যাবে। ফলাফল তো মানুষ গ্রহণ করেছেন।’ তিনি আরও বলেন, ‘এখন আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালানোর পর আবার রাজনীতি করার অধিকার রাখে কি না, সেই প্রশ্নের ফয়সালা হবে জনগণের আদালতে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ট্রাইব্যুনালে একটা সংশোধনী আনার কথা শুনেছি যে রাজনৈতিক দল হিসেবে যদি গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেই সংগঠনের বিচার করতে হবে। সেই সংশোধনী যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটার বিচার হয়, বিচারে যদি তারা দায়ী হয়, সেই বিচারের ফলাফল কী হয়, সেটা তখন দেখা যাবে। এখন কোনো ফয়সালা দিতে চাই না। প্রশাসনিক আদেশে বা আমি–আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক, সেটা আমরা চাই না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত