আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘জুনেই জামায়াত নিষিদ্ধ’

‘জুনেই জামায়াত নিষিদ্ধ’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জুন মাসে নিষিদ্ধ হচ্ছে ‘যুদ্ধাপরাধী দল’ জামায়াতে ইসলামী।

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‌‘আগামী পহেলা জুন আমাদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ওই অধিবেশনেই যুদ্ধাপরাধীর দল হিসেবে জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ হবে।’

হাই কোর্টের এক রায়ে জামায়াত ইসির নিবন্ধন হারানোয় ভোটে অংশ নিতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে তার তৎপরতা চালানোয় কোনো বাধা নেই।

তবে যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি কার্যকর হওয়ায় দল হিসেবেও জামায়াতকে নিষিদ্ধ করার দাবি তোলে গণজাগরণ মঞ্চসহ আওয়ামী লীগ ও বাম রাজনৈতিক নেতারা।

তবে আইনজ্ঞরা বলছেন, দল হিসেবে কারও বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করতে হবে। সেই আইনের খসড়া হওয়ার কথা জানালেও তা এখনো আলোর মুখ দেখেনি।

এই আইনে বিচারেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য শাস্তি হয়েছে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লা ও মো. কামরুজ্জামানের। এদের মধ্যে একজন গোলাম আযম আজীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং বাকিদের ফাঁসি কার্যকর করা হয়।

এ ছাড়া আজীবন কারাদণ্ড পেয়ে চূড়ান্ত রায়ের অপেক্ষায় কারাগারে আছেন জামায়াতের নায়েবে আমি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। অন্য নেতাদের মধ্যে মীর কাসেম আলী, মাওলানা আব্দুস সোবহান ও এটিএম আজহারুল ইসলাম ট্রাইব্যুনাল থেকে ফাঁসির দণ্ড পেয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়।

এমন প্রেক্ষপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় মন্ত্রী জামায়াত নিষিদ্ধসহ যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের কথাও বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘অন্যান্য দেশে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের নজির রয়েছে। সেটা দেখে এবং মুক্তিযোদ্ধাদের দাবি মেনে বাংলাদেশেও যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে।’

শেখ হাসিনার সরকারকে উৎখাতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।

‘এ জন্যই আসলাম চৌধুরীকে যুগ্ম-মহাসচিব বানানো হয়েছে। বিএনপি মনে করেছিল, ইসরায়েলকে দিয়ে সরকার পতনে তার ব্যাপক ভূমিকা থাকবে,’ যোগ করেন মোজাম্মেল হক।

বিএনপি নেতা আসলাম সম্প্রতি ভারতে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর আসে।

আসলামকে রোববার পুলিশ গ্রেফতার করে সোমবার ৮দিনে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ওই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি অভিনেতা ফারুক, সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত