আপডেট :

        ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই

        লস এঞ্জেলেসে আবারও ভূমিকম্প, ৪ দশমিক ২ মাত্রার নতুন কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        এক যুগের শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যালিফোর্নিয়ার উপকূল, দুলেছে পিয়ার, ঝনঝন গ্লাস, আতঙ্কিত মাছ

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টে যে রিট

অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টে যে রিট

আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টে যে রিট হয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে সে বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন রিটকারীদের অন্যতম সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেছেন, রিটের বিষয় কমপ্লিট (সম্পূর্ণ) করে কাল–পরশুর মধ্যে তাঁরা বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসবেন। সারজিসের বক্তব্যের অর্থ হচ্ছে, রিটের বিষয়টি এখনো সম্পূর্ণ হয়নি।


যদিও আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় রিট দুটি ২৮৩ ও ২৮৪ নম্বর ক্রমিকে ছিল। বিকেলে ফলাফলের ঘরে দেখা যায়, রিট দুটির বিষয়ে ‘আউট’ লেখা রয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী প্রথম আলোকে বলেছেন, রিট দুটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য আগামীকাল মঙ্গলবার হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।

বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ প্রতিনিধিদল। সেখানে রিটকারী সারজিস আলমও ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সেখানে রিট আবেদনকারী তিনজনের একজন সারজিস আলমের কাছে সাংবাদিকেরা বিষয়টি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, ‘গত ১৬ বছর যেভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তা আমরা করতে চাই না। আমরা এমনভাবে রিট করব যে পুরো বাংলাদেশের মানুষ সব সময় তার সাক্ষী দেবে। ওই রিটের এডিট থেকে শুরু করে যা কিছু রয়েছে, তা কমপ্লিট (সম্পূর্ণ) করে হয়তো আগামীকাল বা সর্বোচ্চ হলে পরশু দিনের মধ্যে আমরা বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও আরেক রিটকারী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) দুপুরে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একই লেখা পোস্ট করেন। সেখানে তাঁরা জানান, দুটি রিট করেছেন। দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘‌একপ্রকার গুজব ও তথ্যের বিভ্রান্তির জন্য এই পোস্ট দিতে হয়েছে। গুজব ও তথ্যের বিভ্রান্তি যখন আসছিল, তখন আমরা কী চিন্তা করছি, তা তুলে ধরার জন্য পোস্ট দেওয়া হয়েছে। গণমাধ্যমে এসেছে নিষিদ্ধের কথা। আমাদের রিটের কোনো সিঙ্গেল লাইনে কোনো একটি দল আওয়ামী লীগের নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের কথা নেই। এ বিষয়ে মিথ্যা অপপ্রচার আটকানোর জন্য রিট করা এবং কী বিষয় হতে পারে, সে বিষয়টি আমরা সামনে নিয়ে এসেছি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত