আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যেসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে

যেসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে

রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি গত আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) ব্যাপক রদবদল ঘটেছে। নতুন সভাপতি পদে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিবির নতুন পর্ষদ। এবার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ইস্যু, গঠনতন্ত্র ও গত তিন মিটিংয়ে অনুপস্থিত বোর্ড পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে বিসিবি।


বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে হবে এই বৈঠক। ফারুক আহমেদের  দায়িত্ব গ্রহণের পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে এ বোর্ড মিটিং। মিটিংয়ে আসতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিসিবির স্ট্যান্ডিং কমিটি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ও সাকিব আল হাসানের দেশের বাইরে খেলা নিয়েও এই বোর্ড সভায় সিদ্ধান্ত আসতে পারে।

সম্প্রতি শান্ত জানিয়েছেন তিনি আর অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে চান না। এমতাবস্থায় দলের অধিনায়ক কে হবেন বা শান্তই নেতৃত্বে থাকবেন কি না, সেটা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। এর আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম শান্তকেই অধিনায়ক রাখার ব্যাপারে তাদের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে উভয়পক্ষই বসার কথা রয়েছে।

সাকিব আল হাসানের দেশের মাটিতে খেলা অনিশ্চিত। তবে বিদেশের মাটিতে সাকিব খেলতে পারবেন কি না সেই বিষয়েও সিদ্ধান্ত হতে পারে সভায়। চলমান টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে ৬ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। সেই সিরিজে সাকিব থাকবেন কি না তা নিয়েও আলোচনা হতে পারে।

সভার মূল এজেন্ডা বিসিবির গঠনতন্ত্র। এর অনুচ্ছেদ ১৫.২ ধারায় স্পষ্ট উল্লেখ আছে, নিদিষ্ট কারণ ব্যতিত কোনো পরিচালক পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। সে হিসেবে গত  তিন মিটিংয়ে অনুপস্থিত পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে সভায়। জানা গেছে, এই ইস্যুতে করণীয় আর বিসিবি কিভাবে চলছে, তা জানতে বোর্ডকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত