আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনে সভাপতি আমিরুল এবং মহাসচিব মাজহারুল

জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনে সভাপতি আমিরুল এবং মহাসচিব মাজহারুল

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে খুলনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 


নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচনে তারা বিজয়ী হন। দীর্ঘ ২৫ বছর পর বুধবার সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১৬টি পদের বিপরীতে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।


নির্বাচনে ৬৪ জেলার ২ হাজার ১৮৫ জন বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। ৯৪ ভাগ ভোটার তথা ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন। 

গতকাল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়। অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম বিকাল সাড়ে ৪টা হতে রাত পৌনে দশটা পর্যন্ত চলে। পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন গালিব ও মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মোঃ সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।


গতকাল ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে ভোটের আয়োজন করা হয়। ভোট গ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। দীর্ঘদিন পর ভোট অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন প্রার্থী,  ভোটার এবং অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী কমিটির সদস্যরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত