আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব : খন্দকার মোশাররফ

টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব : খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এর ফলে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথ ত্বরান্বিত হবে।’

 মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্বব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘ডায়ানামিক অব রুরাল গ্রোথ ইন বাংলাদেশ : সাসটেনিং প্রভারটি রিডাকশন’ শীর্ষক  সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘কৃষিখাত আমাদের দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আর আমাদের অর্থনীতির শক্তিশালী সোর্স হচ্ছে গ্রামীণ অর্থনীতি। এ দেশের মাটির ধরন, নদীর পানির সহজ লভ্যতা ও বর্তমান সরকারের কৃষি বান্ধবনীতির কারণে আমাদের অধিবাসীগণ কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকার কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করতে অবকাঠামো, কৃষি প্রযুক্তি ও প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে।’

এ সময় তিনি কৃষিখাতের এ অর্জন ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘দেশের নন-ফার্ম সেক্টরের কার্যক্রম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নন-ফার্ম কার্যক্রমকে আরো কার্যকরী করতে পল্লী উন্নয়ন একাডেমিসমূহ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

 তিনি বলেন, ‘নন-ফার্ম সেক্টরকে আরো গতিশীল করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শহরের সঙ্গে গ্রামের সংযোগ সৃষ্টি করতে রাস্তা-ঘাট, পুল, কালভার্ট তৈরি করছে।’

 বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজমুল ইসলাম, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মাদুর গৌতম  ও বিশ্বব্যাংকের কৃষিবিষয়ক পরিচালক ইথেল সেনহুসার  বক্তৃতা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত