আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কার্ড ক্লোনিং করে ৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে দুই চীনা নাগরিক

কার্ড ক্লোনিং করে ৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে দুই চীনা নাগরিক

কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে পাঁচ লাখের বেশি টাকা  উত্তোলন করেছে দুই চীনা নাগরিক। দুটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাগুলো তুলে দেশ ছেড়ে পালিয়েছে তারা।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব এসব তথ্য জানায়। র‌্যাব জানায়, পালিয়ে যাওয়া ওই দুই চীনা বুধবার আটককৃত জু জিয়াইনহুর সহযোগী।

শেরে বাংলা নগরে র‌্যাব-২ কার্যালয়ে লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘আটককৃত  জু জিয়াইনহুর সহযোগী আরো দুই চীনা নাগরিক গত ১৫ মে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ১৯৬ বিমানে বাংলাদেশে আসেন। তার সাথে থাকা বুকিং রিসিট অনুযায়ী সে ও তার সহযোগীরা হোটেল অর্নেটে উঠার কথা ছিল। কিন্তু হোটেলে না উঠে বাংলাদেশে বসবাসরত অপর একজন চীনা নাগরিকের উত্তরার ভাড়া বাসায় পেয়িং গেস্ট হিসেবে উঠে। জু বুধবার প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোডস্থ বুথে দুটি এটিএম কার্ড ১১ বার পাঞ্চ করে ৬৬ হাজার  টাকা উত্তোলন করে। একই সময় অপর দুই চীনা নাগরিক ফার্মগেট ও পান্থপথের দুটি এটিএম বুথ থেকে পাঁচ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে। পরে ব্যাংক প্রদত্ত তথ্য থেকেও এ টাকা উত্তোলনের তথ্য জানা যায়।’

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, সে এর আগে মিশর ও সৌদি আরব ভ্রমণ করেছে। সৌদী ভ্রমণকালে সৌদি আরবের ব্যাংক অব রিয়াদের এটিএম কার্ডধারী ব্যক্তির কার্ডের তথ্যাদি চুরি করে এবং চুরিকৃত তথ্যের দ্বারা ক্লোন কার্ড প্রস্তুত করে।

এক প্রশ্নে র‌্যাবের এ কর্মকর্তা জানান, আটককৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। কিন্তু অজ্ঞাতনামা ওই দুই চীনা নাগরিক বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিউমার্কেট থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

প্রসঙ্গত, জুকে বুধবার দুপুরে এলিফ্যান্ট রোডস্থ প্রাইম ব্যাংকের বুথ থেকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটকের পর তার কাছে ব্যাংক অব রিয়াদের একটি এটিএম কার্ডও পাওয়া যায়। এরপরই তারা জালিয়াত চক্রটিকে শনাক্ত করতে তৎপর হয়ে ওঠেন।


শেয়ার করুন

পাঠকের মতামত