আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আসামি হওয়ায় আত্মগোপনে থেকে পাসপোর্টের জন্য আবেদন শিরীন শারমিনের

আসামি হওয়ায় আত্মগোপনে থেকে পাসপোর্টের জন্য আবেদন শিরীন শারমিনের


হত্যা মামলার আসামি হওয়ায় আত্মগোপনে থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।  গত ১০ অক্টোবর ঘরে বসেই আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে সেটা এখনো ইস্যু করা হয়নি বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।


হত্যা মামলার আসামি হয়েও অনৈতিক সুবিধা নিয়ে পাসপোর্ট করার অভিযোগ ওঠার পর এ তথ্য জানালো অধিদপ্তর।


মঙ্গলবার (৫ নভেম্বর)  দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক এ স্পিকার গত ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন। গত ১০ অক্টোবর তাদের আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি শিরীন শারমিন চৌধুরী। 


শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এ এই অধিকার দেওয়া আছে।

পাসপোর্টের আবেদনে স্থায়ী ঠিকানা হিসেবে শিরীন শারমিন ও তার স্বামী ইশতিয়াক হোসাইন উল্লেখ করেছেন রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কের একটি বাসার ৪-ই ফ্ল্যাট। গত রোববার সেই বাসায় গিয়ে দুজনের একজনকেও পাওয়া যায়নি।

বাসাটির রক্ষণাবেক্ষণকারী মো. শাহাবুদ্দীন বলেন, আমি এ বাসায় কাজ শুরুর পর থেকে তাদের (শিরীন শারমিন ও সৈয়দ ইশতিয়াক হোসাইন) এখানে এক দিনও আসতে দেখিনি। তারা এখানে থাকেন না। তারা কোথায় আছেন, এটাও জানি না।

অক্টোবরের ৩-১০ তারিখের মধ্যে পাসপোর্ট অফিস থেকে কোনো লোকজন বাসাটিতে এসেছিল কি না এ প্রশ্নের জবাবে শাহাবুদ্দীন বলেন, না, এমন কেউ আসেননি।

এ বিষয়ে জানতে শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে ফোন দিলেও সেটি রিসিভ করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. ফিরোজ সরকার বলেন, শারীরিকভাবে অক্ষম ও ঘরের বাইরে বের হলে তার প্রাণ যাওয়ার হুমকি আছে এরকম কিছু বিষয় ছাড়া কেউই ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিতে পারে না। আমি যতটুকু জানি, কেউ যদি আত্মগোপনে থাকা অবস্থায় এ সুবিধা নেয়, তাতে আইনের ব্যত্যয় হয়েছে।

কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া এবং সাবেক সরকারের সংসদ সদস্য, মন্ত্রী ও আমলাদের নতুন পাসপোর্ট পাওয়ার ব্যাপারে আলাদা কোনো চিন্তাভাবনা বা নির্দেশনার উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের চিন্তাভাবনার বিষয়ে বলার এখতিয়ার আমি রাখি না। এগুলো বলবেন সচিব স্যার কিংবা উপদেষ্টা মহোদয়।

সাবেক এ স্পিকারের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এমনটা উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বলেন, সরকারি দায়িত্বে যত দিন ছিলেন, তত দিন তার লাল পাসপোর্ট (কূটনৈতিক) ছিল। এখন তার সাধারণ পাসপোর্ট হবে এটা স্বাভাবিক। মামলা থাকলেও পাসপোর্ট করা যাবে।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শিরীন শারমিন চৌধুরী সাবেক স্বৈরাচারের আমলের স্পিকার এবং হত্যা মামলার আসামি। পাসপোর্ট পাওয়া তার নাগরিক অধিকার হলেও বর্তমানে দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এ সময়ে তাদের পাসপোর্ট করতে দেওয়াটা সন্দেহজনক। তিনি তো বিদেশেও চলে যেতে পারেন।

এদিকে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত করছে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কোতোয়ালি থানা পুলিশ। এ বিষয়ে আরএমপির উপকমিশনার (ক্রাইম) শিবলী কায়সার বলেন, শিরীন শারমিন চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি। পুলিশ তাকে খুঁজছে, তার সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত