আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

শিল্পে বি‌নিয়োগের আহ্বান: নৌপরিবহন উপদেষ্টা

শিল্পে বি‌নিয়োগের আহ্বান: নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশের মেরিন ও অফশোর শি‌ল্প খাতে অপার সম্ভাবনা রয়েছে। তাই এই খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।


বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী আন্তার্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো- (বিমক্স ২০২৪)’ উদ্বোধনকা‌লে তি‌নি এ আহ্বান জানান।


এম সাখাওয়াত বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে নদীমাতৃক দেশ; আমাদের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ নদী ও সমুদ্রের সঙ্গে সংযুক্ত। এখানে প্রচুর সমুদ্র সম্পদ ও বিশাল শ্রমশক্তি রয়েছে। এখানে যারা বিনিয়োগ করবে তারাই সফল হবে।

saka-2

নৌ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজের দিক দিয়ে খুবই স্বচ্ছ। এখন সব ধরনের সুযোগ সুবিধা উন্মুক্ত। তাই দেশি-বিদেশি উদ্যোক্তাদের বলবো এখনই সময়, এই খাতে বিনিয়োগ করেন। যারা এখানে বিনিয়োগ করতে আসবে তাদের সব ধরনের সহযোগিতা করব।

ষষ্ঠবারের মতো আয়ো‌জিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড টেকনোলজি, শিপ রিসাইকেলিং, শিপ-ব্রেকিং ইকুইপমেন্ট, ফিশিং ভেসেলস ফিশারি এবং প্রসেস অটোমেশ, বন্দর ও এর সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি তু‌লে ধরা হ‌য়ে‌ছে। প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকা‌রি প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আখতার হুসাইন, ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, নেদারল্যান্ডস দূতাবাস ঢাকা মিশনের প্রধান আন্দ্রে কারস্টেন্স, সুইডেন দূতাবাসের রাজনৈতিক, বাণিজ্য ও যোগাযোগ বিভাগের প্রধান মিস লোভিসা হফম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহেল বারী, আকিজ গ্রুপের প‌রিচালক এবং আকিজ মোটরসের সিইও আমিনুদ্দিন, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলমসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশি পণ্য রপ্তানির বাজার তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক প্রর্দশনী আয়োজনের মাধ্যমে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড বরাবরই দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় সেভর ষষ্ঠবারের মতো এই প্রর্দশনীর আয়োজন করছে। এই প্রদর্শনীর মাধ্যমে মেরিটাইম ও অফশোর শিল্পে বাংলাদেশি ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের জন্য এক নতুন দ্বার উন্মোচিত হলো।

প্রদর্শনীতে ১৫টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮০টিরও বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। বিপুল সংখ্যক দর্শনার্থী প্রর্দশনীটি দেখছেন। প্রদর্শনীটি ৭ থেকে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত