আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি সম্পন্ন

ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি সম্পন্ন

তিন দিনব্যাপী প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার।

 


তিন দিনব্যাপী এ ফেস্টে রোবো অবস্টাকল, ব্রেক দ্যা পট, অবস্টাকল রেইস, ওয়াল ম্যাগাজিন, স্কুইড গেম, রোবো বোট রেইস, টিক টাক টো, টাগ অব ওয়ার, সিলেব আড্ডা, বোটল ফ্লিপ, মেইজ রানার, ট্রেজার হান্টসহ ১৯টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক খন্দকার আজিমুল হক পাপ্পু, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা। 

 

শিক্ষার্থীদের মধ্যে ভ্রমণের প্রতি আগ্রহ তৈরি করা, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচতি হওয়া, শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি করা, দলগত কাজের দক্ষতা উন্নয়ন এবং নতুন অভিজ্ঞতা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা এ আয়োজনে উদ্দেশ্য। ২৬ অক্টোবর এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত