আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সহসা রামগড় স্থলবন্দরের কার্যক্রম তথা, আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

সহসা রামগড় স্থলবন্দরের কার্যক্রম তথা, আমদানি-রপ্তানি বন্ধ থাকবে


সহসা রামগড় স্থলবন্দরের কার্যক্রম তথা, আমদানি-রপ্তানি বা যাত্রী পারাপার কোনটাই শুরু হচ্ছে না।  তবে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর এটি চালু করার সিদ্ধান্ত নেবে সরকার। এমনটি জানিয়েছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি বলেন, ‘এ বন্দর চালু হলে ভারতের  সাথে বাংলাদেশের  আন্ত:বাণিজ্য সম্প্রসারণ হবে। এতে দুই দেশেই লাভবান হবে।’


শুক্রবার (৮ নভেম্বর) রামগড়ে স্থলবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। 


বিভিন্ন সময়ে একাধিকবার চালুর তারিখ ঘোষণার পরও  না হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সব কাজ  শেষ হওয়ার পরই তো চালু হলে ভাল।  
বর্তমান কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ও রামগড় একই প্রকল্পের আওতায় কাজ চলছে। দেশের অন্যান্য স্থানেও স্থলবন্দর স্থাপিত হয়েছে। তবে রামগড় স্থলবন্দরের কন্ট্রাকশন, ডিজাইন ও প্লানিং সব কিছুই চমৎকার।’  

বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান শুক্রবার দুপুরে রামগড়ে পৌঁছে প্রথমেই স্থলবন্দরের নির্মাণাধীন বন্দর ভবন, প্যাসেঞ্জার টার্মিনাল, ইত্যাদি উন্নয়ন প্রকল্পের চলমান কাজ সরেজমিনে ঘুরে দেখেন।

এদিকে, সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন রামগড় স্থলবন্দর পরিদর্শন করবেন। তার পরিদর্শনের আগে কাজের অগ্রগতি ও প্রাক প্রস্তুতি দেখতেই বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শুক্রবার এ স্থলবন্দর ঘুরে গেছেন। তবে উপদেষ্টার পরিদর্শনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে সূত্র জানিয়েছে। 

রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান (পিডি) মো. সরোয়ার আলম বলেন, ‘রামগড় স্থলবন্দরের বিষয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করা হয়েছে। তিনি এ বন্দর দেখতে আসার আগ্রহ প্রকাশ করেছেন।’ 

তিনি আরও জানান, ভারতের সাথে সংযুক্ত অন্যান্য স্থানের প্রকল্পের কাজ স্থগিত থাকলেও রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজ যথারীতি চলছে। দ্রুতই কাজ হচ্ছে। বন্দরের সাথে সংযুক্ত রামগড় বারৈয়ারহাট সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজও অব্যাহত আছে। এ সড়ক প্রকল্পের কাজ ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা। রাস্তার কাজ শেষ হওয়ার সাথে সাথে রামগড় স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের চলমান কাজও সমাপ্ত হবে।

প্রসঙ্গত, রামগড় ও ত্রিপুরার সাব্রুম স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কাজ চলমান অবস্থায় গত ১৪ আগস্ট যাত্রী পারাপার কার্যক্রম(ইমিগ্রেশন) চালুর দিন-তারিখ চূড়ান্ত করে দুই দেশের সরকার। কিন্তু ৫ আগস্ট গণ বিপ্লবে আওয়ামীলীগ সরকারের পতনের পর চালুর সিদ্ধান্ত ভেস্তে যায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত