আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিধবাকে ধর্ষণ মামলায় ফেনীতে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিধবাকে ধর্ষণ মামলায় ফেনীতে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় বিচারপ্রার্থী এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় পুলিশের এক এএসআইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে তাদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

বিচারপ্রার্থী এক বিধবা নারী লিখিত অভিযোগ করে যে দাগনভূঞা থানা পুলিশের এএসআই (সহকারী উপপরিদর্শক) দেলোয়ার হোসেন তাকে ধর্ষণ করেছেন।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন লিখিত অভিযোগ প্রাপ্তির কথা কাছে স্বীকার করেছেন।

তিনি জানান, এ ঘটনায় সহযোগিতার অভিযোগে থানার রাইটার মান্নানকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক দেলোয়ারকে পুলিশের গ্রেপ্তার রাখা হয়েছে।

ওসি আরো জানান, নির্যাতিত বিধবা ওই নারী থানা হেফাজতে রয়েছেন। এই বিষয়ে প্রাথমিক তদন্ত হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি জানান, ওই বিধবা নারী এএসআই দেলোয়ার হোসেন ও রাইটার মান্নানকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং-০৯/১৬, তারিখ-২৩/০৫/২০১৬ইং। নির্যাতিত ওই বিধবার বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বলে জানা গেছে।

ধর্ষণের শিকার ওই নারী জানায়, রবিবার সকালে পারিবারিক একটি সমস্যা নিয়ে অভিযোগ দিতে থানায় যান তিনি। তার কথামতো রাইটার আবদুল মান্নান অভিযোগ লিখে তাকে নিয়ে থানার সামনের জামান টাওয়ারে যান। সেখানে এএসআই দেলোয়ারের কক্ষে তাকে রেখে মান্নান সটকে পড়ে।

বিধবার অভিযোগ, একপর্যায়ে দেলোয়ার দরজা আটকে তাকে ধর্ষণ করে। এরপর তিনি সেখান থেকে ছুটে এসে বিষয়টি ওসিকে অবহিত করলে তিনি রাইটার মান্নানকে আটক করেন।

নির্যাতিত বিধবা জানান, তার স্বামী বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার তিনটি ছেলে মেয়ে রয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত