আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু ‘শিশু’ লালন করছি, আর কত

৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু ‘শিশু’ লালন করছি, আর কত


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার পর কর অব্যাহতি চান। ৫০ বছর ধরে বহু শিশু লালন-পালন করছি কর অব্যাহতি দিয়ে, প্রণোদনা দিয়ে। আর কতকাল এই শিশুদের লালন করব? এসব শিশু এখনো শিশুই রয়ে গেছে। শারীরকভাবে বড় হয়ে গেছে। কিন্তু এখনো সুরক্ষা দিতে বলে। এই সুরক্ষার দিন কিন্তু চলে গেছে। 


মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এ অনুষ্ঠান হয়।  

অর্থ উপদেষ্টা বলেন, কর দিলাম না, চালান দিলাম না, করছাড় চাইলাম- আপাতদৃষ্টিতে মনে হতে পারে সিম্পল বিষয় নয়।  সার্বিকভাবে এর ইমপ্যাক্ট পড়ে। এই কর নিয়ে আমরাও বিপদে পড়ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও বিপদে তৈরি করব। আমাদের ট্যাক্স জিডিপি খুবই কম, যা অন্য কারও সঙ্গে কথা বলার ক্ষেত্রেও লজ্জার মধ্যে ফেলে দেয়।  

তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে। তখন এই সুবিধা থাকবে না। এ ধরনের সুযোগ থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারব না। এসব বিষয় মাথায় রেখে সবাইকে অনুরোধ করবো আপনারা কর দিন।

কর কর্মকর্তাদের নিয়ে তিনি বলেন,আপনাদের বন্ধুসুলভ হতে হবে। একেবারে জোর করবেন না, কোনো অসুবিধা হলে কথা শুনতে হবে। কেউ ক্ষতির সম্মুখীন হলে কোনো অসুবিধা হলে সরকার বিবেচনা করবে, বিষয়টি মনে রাখতে হবে। এতে আমাদের সবার জন্য মঙ্গল হবে।  

উপদেষ্টা বলেন, আমরা চ্যালেঞ্জের মুখে আছি। একদিকে কর জিডিপির অনুপাত বাড়ানোর চাপ, শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর চাপ এবং অগ্রাধিকারভিত্তিক খাতের খরচ না কমানোর চাপ। কিন্তু এ টাকা আসবে কোথা থেকে? সব বিষয় খেয়াল রেখে মানুষের প্রতি প্রতিশ্রুতি পূরণ করতে হবে।  

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, আয় কম হওয়ার কারণে অনেক সময় ব্যয় কমানো হয়। এতে উন্নয়ন ব্যাহত হয়। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজস্ব বাড়বে।

ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে- শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে বেলাল হোসেন বলেন, ভোজ্যতেলের ওপর ৫ শতাংশ  ভ্যাট কার্যকর আছে। কম দামে ভোজ্য তেল ভোক্তার কাছে পৌঁছে দিতে ধাপে ধাপে কর কমানো হয়েছে। রাজস্বের বড় খাত সিগারেটে এবার মূসক (মূল্য সংযোজন কর) বাড়বে।  

এতে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, এস এম কামাল উদ্দিন, এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমানসহ আরও অনেকে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (ভ্যাট) আ. রউফ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত