আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে তামাক ব্যবহারে বছরে এক লাখ মৃত্যু

বাংলাদেশে তামাক ব্যবহারে বছরে এক লাখ মৃত্যু

বাংলাদেশে তামাকজনিত কারণে প্রতিবছর এক লাখ মানুষ মৃত্যুবরণ করে। অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে। অন্যান্য রোগে আক্রান্ত হয় ১২ লাখ মানুষ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০১৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে।

বক্তারা বলেন, দেশে তামাকজনিত রোগীর সংখ্যা কমাতে হলে সবার সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতার মাধ্যমে তামাক ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব। তামাক ব্যবহার কমাতে বিশ্বের ৭৭টি দেশে এরইমধ্যে সচিত্র স্বাস্থ্য সতর্ক বার্তা দেওয়া শুরু করেছে। বাংলাদেশে ২০১৫ সালে  নীতিমালা করা হলেও এখনো তা শতভাগ মানা হচ্ছে না।

আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী বলেন, জোরালো আইন করে দেশে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য দরকার সচেতনতা।

 তিনি বলেন, উন্মুক্ত স্থানে তামাক মুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার। এর ফলে ব্যবহারকারীরা প্রকাশ্যে তামাক ব্যবহার করবে না।   

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর সিগারেট ও বিড়ি ক্রয়ে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) যথাক্রমে ১ শতাংশ ও দশমিক ৪ শতাংশ ব্যয় হয়। তাই তামাক সেবন নিয়ন্ত্রণ করতে পারলে বিপুল পরিমাণ টাকা অপচয় থেকে বাঁচানো যেত।

তিনি বলেন, সিগারেট থেকেই নেশা। আর নেশা থেকে বড় সন্ত্রাসী জন্ম নেয়। এ জন্য এর গোড়া কেটে দিতে হবে। একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত