আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কি পরিমান মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

কি পরিমান মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে—কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।

জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয়, সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয়। অর্থাৎ, মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা-কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে।

সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘভাতা কমিটি গঠন করা হয়েছে। যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব।’ 

সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কীভাবে ঠিক করা হবে, তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘভাতার সুবিধা পেনশনভোগীরাও পান, সে ব্যাপারে সরকার একমত।

সচিব বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার।

তিনি জানান, মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে, তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে। তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে, কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত