আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দৈনিক গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৮৭ লাখ ডলার।  
 
রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।  


অক্টোবরে প্রথম দুই সপ্তাহে এসেছিল ১১২ কোটি ৮৪ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ১০৯ কোটি ৭৬ লাখ ডলার। সেখানে চলতি মাসে এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।  


ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্সের বড় অংশটি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।  
- বেসরকারি ব্যাংকগুলো: ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার  
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার  
- বিশেষায়িত ব্যাংকগুলো: ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার  
- বিদেশি ব্যাংকগুলো: ৩৮ লাখ ৮০ হাজার ডলার  

৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার।  


গত জুন মাসে রেকর্ড ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে জুলাইয়ে এই পরিমাণ নেমে আসে ১৯১ কোটি ডলারে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।  

অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে। আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার এবং সেপ্টেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার এবং নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।  

বিশ্লেষকরা মনে করেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রবাসী আয় আরও বাড়তে পারে। প্রবাসীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে পারলে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত