আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব: সফর রাজ হোসেন

পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব: সফর রাজ হোসেন

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে। এই অস্ত্রের ব্যবহারের নীতির ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে। তিনি বলেন, পুলিশ যাতে কোনোভাবেই সাধারণ মানুষের প্রতিপক্ষ না হয়। পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে যে, যাতে প্রাণহানিকর অস্ত্র তাদের ব্যবহার করতে না হয়।
রোববার (১৫ ডিসেম্বর) বিগত ১৫ বছরে পুলিশি নির্যাতনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার (নির্যাতিত ও গুমের শিকার) এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সংস্কার কমিশনের প্রধান এসব কথা বলেন।

আ.স.ম জামশেদ খোন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বিগত ১৫ বছরে পুলিশি নির্যাতনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার (নির্যাতিত ও গুমের শিকার) এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে মতবিনিময় সভা হয়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন ও কমিশনের সদস্য আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হারুন চৌধুরী, মো. রফিকুল হাসান, মো. গোলাম রসুল, শাহনাজ হুদা, এ এস এম নাসিরউদ্দিন এলান মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ও সদস্য মো. জারিফ রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— গুমের বিরুদ্ধে সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া, শহীদ মিরাজের বাবা মো. আব্দুস সালাম, শহীদ আনাসের পরিবার থেকে তার মা সানজিদা খান ও তার নানা মো. সাইদুর রহমান খান। এছাড়াও গত ১৫ বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার ও পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মিশু আক্তার, আয়েশা আলী, মিসেস রিনা আলম, ঝুমুর, শেখ আব্দুল গফুর, আশরাফুল ইসলাম, সৈয়দা শাম্মি সুলতানা, রব মিয়া।

আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতাসহ পুলিশ সংস্কার কমিশনের কাছে তাদের পুলিশি বিষয়ে সংস্কার চিন্তা তুলে ধরেন। সভায় কমিশনের কাজের অগ্রগতি গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে সবাই অবহিত করা হয়।

ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও কর্মশালার মাধ্যমে একটি যুগোপযোগী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুলিশ সংস্কার কমিশন এ ধরনের কর্মকাণ্ড চলমান রয়েছে।

 

মতবিনিময় সভায় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, আমরা পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই। এজন্য এ বাহিনীকে একটি কাঠামোর মধ্যে আনতে হবে।

অপরদিকে, অস্ত্র হাতে পুলিশের নৃশংসতার প্রমাণ স্বজন হারাদের কথায় পাওয়া যায়। কারও সন্তান ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে। আবার ভিন্ন রাজনৈতিক আর্দশের কারণে গত ১০ বছর ধরে কারও খোঁজ নেই। পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা তাদের অসহায়ত্ব তুলে ধরেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত