আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

১৯৭১ এর মুক্তিযুদ্ধকে ‘ভারতের বিজয়’ বললেন প্রিয়াঙ্কা গান্ধীও

১৯৭১ এর মুক্তিযুদ্ধকে ‘ভারতের বিজয়’ বললেন প্রিয়াঙ্কা গান্ধীও

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতের লোকসভায় কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেন,  দিনটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনে ভারতের আলোচিত যুদ্ধের জয় এসেছিল। বাংলাদেশের মানুষের পাশে যে সময় কেউ দাঁড়ায়নি, সে সময় পাশে ছিল ভারতের জনগণ, ইন্দিরা গান্ধী।—প্রিয়াঙ্কা গান্ধী

যুদ্ধে অংশ নেওয়া এবং নিহত সৈনিকদের স্মরণ করে প্রিয়াঙ্কা বলেন, যে বিজয় ভারত পেয়েছিল, তা তাদের ছাড়া সম্ভব ছিল না।

প্রিয়াঙ্কা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মানুষের, আমাদের বাঙালি ভাইবোনদের কথা দুনিয়ায় কেউ শোনেনি। ওই সময় ভারত একলা দাঁড়িয়েছিল। পুরো দুনিয়ায় কেউ (ভারতের) কথা শোনেনি। কিন্তু সে সময়, ভারতের মানুষ দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল। দেশের নেতৃত্বের পাশে দাঁড়িয়েছিল। দেশের মানুষ ছাড়া ভারতের ওই জয় সম্ভব ছিল না।’

আজ সোমবার লোকসভার অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধী এ কথা বলেন।

এর আগে আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। দিনটি তাঁদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

নরেন্দ্র মোদির এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

লোকসভায় আজ সোমবার প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সভাপতি মহোদয়া, এটা অত্যন্ত খুশির বিষয় যে আপনার অবশেষে মনে পড়েছে, আজ বিজয় দিবস।’ ভারতের সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে তিনি ইন্দিরা গান্ধীকে স্মরণ করেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই কঠিন সময়ে তিনি সাহস দেখিয়েছিলেন এবং এমনভাবে নেতৃত্ব দিয়েছিলেন, যাতে জয় সুনিশ্চিত হয়। সে সময় যে লড়াই হয়েছিল, তা ছিল নীতির লড়াই, গণতন্ত্রের নীতি…. ।’

এ পর্যায়ে প্রিয়াঙ্কাকে থামিয়ে দেন সন্ধ্যা রায়। পরে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে, হিন্দু ও খ্রিষ্টানদের সঙ্গে যা হচ্ছে, তার বিরুদ্ধে ভারত সরকারের কথা বলা দরকার। বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলা দরকার। যাদের ওপরে অত্যাচার হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোও প্রয়োজন।’

ভারতের সেনাবাহিনীর সদর দপ্তর থেকে ঢাকায় নিয়াজীর আত্মসমর্পণের ছবি সরানোর প্রতিবাদ জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সেই ঐতিহাসিক ছবি সরানো হয়েছে, যেখানে দেখা যেত পাকিস্তানের সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করছে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত